শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ ডিজিটাল ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধনে ডিআইজি মহোদয় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বাবুগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত । নবনিযুক্ত বিএমপি কমিশনার মহোদয়ের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি 2 কর্তৃক বিসিসি ৬ টি ওয়ার্ডের শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ। মুক্তি পাচ্ছে রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’ ‘পিরিতি’তে জেলে বিধ্বস্ত শাকিব খান

তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল।

মোঃ খলিল মোল্লা ( বাবুগঞ্জ প্রতিনিধি ) / ১৮ সময় দৃশ্য
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :মোঃ খলিল মোল্লা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।

গত ৪ জুন বরিশাল নগরীর বাসভবনে গিয়ে অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব।

এ সময় বরিশাল জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিলসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে রাকিবুল হাসান খান রাকিব বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনের মনোনয়ন বাবুগঞ্জ তথা বরিশাল অঞ্চলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনের নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সফলতা কামনা করছি।
এ সময় বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনকে সংগ্রামী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানানো হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দীনের নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com