শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

ডিজিটাল ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধনে ডিআইজি মহোদয়

বার্তা ডেস্ক: / ৪২ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে “ভূমি সেবা সপ্তাহ” এর শুভউদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয়ভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের কর্মচারী, স্কাউট সদস্য এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মেলার মূল উদ্দেশ্য: সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবা (যেমন-ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংগ্রহ ইত্যাদি) সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা।

অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ:

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল।

আরও উপস্থিত ছিলেন জনাব মো: খায়রুল আলম সুমন, জেলা প্রশাসক, বরিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com