মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়।

মোঃ খলিল মোল্লা ( বাবুগঞ্জ প্রতিনিধি ) / ৩০ সময় দৃশ্য
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ খালিদ মোল্লা 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা তিন সহোদর ভাই আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদান করেছেন। তারা হলেন সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আবুল কালাম কলেজ শাখার সভাপতি মোঃ রাকিব সিকদার, তার বড় ভাই মোঃ সাকিব সিকদার এবং ছোট ভাই মোঃ সাজিদ সিকদার।

জানা গেছে, গতকাল এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে তারা দলটিতে যোগ দেন। এ সময় তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ রাকিব সিকদার দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন।

দলীয় যোগদানের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাকিব সিকদার লিখেন, “আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বড় ভাই মোঃ সাকিব সিকদার ও ছোট ভাই মোঃ সাজিদ সিকদার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের বাসায় তার হাত ধরে এবি পার্টিতে যোগদান করলাম। সবাই দোয়া করবেন, যাতে ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি এবং সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে পারি।”

তাদের এই দলবদলকে কেন্দ্র করে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত-শিবির ঘরানার পরিচিত কয়েকজন কর্মী ও নেতার এবি পার্টিতে যোগদান দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com