রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

মোঃ খলিল মোল্লা ( বাবুগঞ্জ প্রতিনিধি ) / ২৯ সময় দৃশ্য
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

( বাবুগঞ্জ প্রতিনিধি: ) মোঃ খলিল মোল্লা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায় ২২৬ জন মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউনুস আলী রবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন ও অহেদুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক শিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের এই সহায়তা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com