মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ ডিজিটাল ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়: বরিশালে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধনে ডিআইজি মহোদয়

বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়।

মোঃ খলিল মোল্লা ( বাবুগঞ্জ প্রতিনিধি ) / ১২ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি মোঃ খলিল মোল্লা।
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।

উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com