সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

নবনিযুক্ত বিএমপি কমিশনার মহোদয়ের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৫৭ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আজ ১৪ মে ২০২৬ খ্রি. বেলা ১৫:৩০ ঘটিকায় মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার মহোদয় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক হল পেশাদারিত্বের, পারস্পরিক নির্ভরশীলতার। অপরাধ দমনে, জনসচেতনতা সৃষ্টিতে, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করে। তিনি প্রো-একটিভ পুলিশিং এর মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ কামনা করেন। এ সময় তিনি বরিশালকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

মতবিনিময়কালে সাংবাদিকগণ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব পলাশ কান্তি নাথসহ মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com