সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ ।

মোঃ খলিল মোল্লা ( বাবুগঞ্জ প্রতিনিধি ) / ২৪ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

বরিশাল (বাবুগঞ্জ প্রতিনিধি) মোঃ খলিল মোল্লা 

বাবুগঞ্জ উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ফলজ গাছের চারা এবং জৈব ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ-এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা, ১,২০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১৫০ জন কৃষককে ৫টি করে আমড়া চারা, ১০০ জনকে ৫টি করে আম চারা এবং ২৫ জন কৃষককে ৫টি করে মালটা চারা প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে জৈব ও রাসায়নিক সারও বিতরণ করা হয়েছে।

এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com