তিনি “দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিমিটেডের” সম্মানিত সভাপতি। জাতীয় পর্যায়ে তাঁর এ গৌরবময় অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মানিক রায় চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ও মো. কামরুজ্জামান আকন্দসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন ৫৫তম জাতীয় সমবায় দিবসে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ’ হিসেবে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন। এ অর্জন তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর এ সম্মাননা বিদ্যালয় পরিবারকেও আনন্দিত ও গর্বিত করেছে।
তাঁরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিজ্ঞ, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতাজ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনের জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি বিদ্যালয়ের জন্য সম্মান ও আনন্দের উপলক্ষ হিসেবে উল্লেখ করা হয়।