বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

মুক্তি পাচ্ছে রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’

প্রতিবেদকের নাম / ৯ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান নির্মাণ করেছেন নতুন ফ্যামিলি ও রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’। মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মর্তুজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসান মিহিসহ একঝাঁক শিল্পী।

বুধবার (১৩ মে) জয় পাগল মাল্টিমিডিয়া- এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। ‘বোকা মানুষ’ নাটকটির গল্প গড়ে উঠেছে আহান নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে সে ধীরে ধীরে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক ভাঙন ও সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দেয় কঠিন এক সত্যের সামনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, ‘এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’

এ বিষয়ে মুর্তজা পলাশ বলেন, ‘নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি চরিত্রটিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারে ছিলেন সাদিকুল ইসলাম দিনার।এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তানজিব আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com