বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জন আটক

প্রতিবেদকের নাম / ১৩ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাবের তিন সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় পাঁচজনকে জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরনবী।

এর আগে, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে।

আটকরা হলেন- আব্দুল কাদির (৬২), রাহিম আহমেদ (২০), অপু মিয়া (১৯), নুর আলম (১৯) ও ছানোয়ারা বেগম (৪৮)। তারা সবাই খাগাতোয়া গ্রামের বাসিন্দা।

এর আগে, সোমবার বিকেলে খাগাতোয়া গ্রামে ডাকাত শফিক বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্য কাজল, মালেক ও রাশেদকে আটকে রেখে মারপিট করে।

কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, সোমবার বিকেলে গোয়েন্দা তথ্য সংগ্রহে যাওয়ার পথে খাগাতোয়া গ্রামে র‍্যাব-৯-এর গোয়েন্দা শাখার তিন সদস্যকে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অভিযুক্তদের আটক করতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র‍্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র‍্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ছাড়া, অভিযানে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. নূরনবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com