বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি 2 কর্তৃক বিসিসি ৬ টি ওয়ার্ডের শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ। মুক্তি পাচ্ছে রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’ ‘পিরিতি’তে জেলে বিধ্বস্ত শাকিব খান ‘তখনও টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা’ হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে বাংলাদেশের বিপক্ষে হেরে শান মাসুদ, ‘আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক’ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস বরিশাল শেবাচিম হাসপাতালে অভিযান, ৮ দালাল আটক আগস্টে চালু হবে বরিশাল শিশু হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী বরিশালে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত

যে কারণে বাংলাদেশের জয়ে খুশি ভারত

প্রতিবেদকের নাম / ২ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ে লাভ হয়েছে ভারতেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে গেছে ভারত। এই ম্যাচ হারায় পাকিস্তান সাতে নেমে গেছে। আর বাংলাদেশ আট থেকে ছয়ে উঠে এসেছে।

পয়েন্ট তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আটটি টেস্ট খেলে প্যাট কামিন্সদের পয়েন্ট ৮৭.৫০  শতাংশ। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তিন টেস্ট খেলার পর কিউইদের পয়েন্ট ৭৭.৭৮ শতাংশ। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার টেস্টের পর টেম্বা বাভুমার দলের পয়েন্ট ৭৫ শতাংশ।

চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ। শ্রীলঙ্কার পরই রয়েছে ভারত। ৯টি টেস্ট খেলার পর শুবমান গিলদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। পাকিস্তানকে হারিয়ে ভারতের পর এখন বাংলাদেশ। ষষ্ঠ স্থানে উঠে আসা নাজমুল হোসেন শান্তদের তিন টেস্টে পয়েন্ট ৪৪.৪৪ শতাংশ।

দুই ধাপ পিছিয়ে পাকিস্তান এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের সাত নম্বরে। তিন টেস্ট খেলার পর শান মাসুদের দলের পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়ে গেছে ইংল্যান্ড। বেন স্টোকসের দল এখন অষ্টম স্থানে। ১০ টেস্ট খেলার পর তাদের পয়েন্ট ৩১.৬৭  শতাংশ। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আট টেস্টের পর ক্যারিবিয়ানদের পয়েন্ট ৪.১৭ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতি টেস্ট জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট। ড্র হলে দুই দল ৪ পয়েন্ট করে পায়। সেই হিসাবে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের সঙ্গে প্রাপ্ত পয়েন্ট মিলিয়ে নির্ধারণ করা হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com