বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
রাষ্ট্রপতির হাত থেকে শ্রেষ্ঠ সম্মাননা পেল, দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি । বাবুগঞ্জে সহস্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ । বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ । বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬  বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত । জামায়াত-শিবিরের ৩ নেতা এবি পার্টিতে যোগদান, বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোচনা- সমালোচনার ঝড়। তসলিম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাল বাবুগঞ্জ উপজেলা যুবদল। বাবুগঞ্জে অসহায় নারীর পাশে মানবতার হাত, ঘর নির্মাণে ঢেউটিন প্রদান

‘ইনিংস ঘোষণার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি’

প্রতিবেদকের নাম / ৬৪ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পাকিস্তানকে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হারাল বাংলাদেশ দল। আজ মঙ্গলবার দিনের শেষ সেশনে পাকিস্তানি ব্যাটারদের অলআউট করে জয় নিশ্চিত করেন টাইগার বোলাররা। ১০৪ রানের বিশাল জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। তবে জয়ের পাশাপাশি প্রশংসা পাচ্ছে দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করার সেই সাহসী সিদ্ধান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই সাহসী পদক্ষেপ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে আমরা সকাল থেকেই পরিষ্কার ছিলাম যে আমরা কী করতে চাই। সত্যি বলতে আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০টি রান করার। তবে মাঝে মাঝে আমার মনে হয় যে এইরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি। টেস্ট টিম হিসেবে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, ওপরের দিকে যাচ্ছি। তাই আমরা কিছুটা ঝুঁকি নিয়েছি।’

দলের শক্তির ওপর ভরসা রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে শান্ত আরও বলেন, ‘প্রথমত আমরা এখনো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ডের মতো দল হইনি। তবে আমার মনে হয় আমাদের এখন পাঁচজন ভালো বোলার আছে বলেই এই সাহসগুলো নিতে পারছি।’

শান্ত যোগ করেন, টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পরিণত হয়ে ওঠার পথে এমন মানসিকতা বজায় রাখা ভবিষ্যতে দলকে আরও আত্মবিশ্বাসী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com